১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান, স্ত্রী ও ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের
আন্তর্জাতিক ইনকামিং কল রপ্তানির আয় দেশে না এনে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে।
- বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
- আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী ও ছেলে।
- অভিযোগ অনুযায়ী ১৯৩ কোটি ৯১ লাখ টাকার বেশি অর্থ দেশে প্রত্যাবাসন করা হয়নি।